Sale!

TAARSANAI by SUPRATIK CHAKRABORTY

Original price was: ₹220.00.Current price is: ₹200.00.

ISBN : 978-93-7017-074-2

Pages 78

cover design by Suman Hazra

Publication : 9No. Sahitya Para Lane

Category:

Description

সব ম্যাজিক দেখানো শেষ হয়ে গেলে জামার হাতা গুটিয়ে চলে যান ম্যাজিশিয়ান। এপারে থেকে যায় মায়া। প্যারাডিসোর প্রতীক্ষা। তুমুল জ্যোৎস্নার নীচে গায়ে অভ্র মাখে কিন্নরীর দল, ঝনঝন শব্দে চরাচর কাঁপিয়ে ব্রিজ পার হয় দূরপাল্লার ট্রেন। পুরানো দিল্লির এক ঝুপড়িতে কান্ট্রি লিক্যুইড আর মহম্মদ রফি মিলেমিশে এক হয়ে যায়। স্মৃতি হারায় মানুষ। সবটা ঝাপসা দেখে। রাস্তার মিছিলকে ব্যালকনি থেকে মনে হয় শবযাত্রা। গাছের মতো বেঁচে ছিল যারা, সরে যায় একে একে। অনন্ত অভিশাপ ছুঁড়ে দেয় আকাশে। হেমন্তের আকাশ। স্থবির রৌদ্র। একলা বিড়াল।শ্বশুরবাড়ির চারতলার ছাদে উঠে এলে গলে যায় মায়ের শরীর। রঙ বিলিয়ে সব প্রজাপতিরা ফেরে ব্যক্তিগত মালঞ্চে। সব নিভে এলে বাজে কেবল তারসানাই। শেষ ট্রেন ধরে ঘরে ফেরার সময় সব্বাই শুনতে পায় সেই মূর্চ্ছনা। সব একই থাকে। কেবল সেই ম্যাজিশিয়ান আর কখনও কোথাও ফেরেন না।

Reviews

There are no reviews yet.

Be the first to review “TAARSANAI by SUPRATIK CHAKRABORTY”

Your email address will not be published. Required fields are marked *