Description
জীবনের কোন প্রান্তে এসে প্রেম পরিণতি পায় কেউ জানে না। তপেন্দু এখন সংসার ত্যাগী। মল্লিকা জীবনের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে ভালো লাগার মানুষটিকে খুঁজে চলেছে আজও। গঙ্গা শুধু একটা নদী নয়। তার গতিপথ যতটা পৌরাণিক ততটাই আমাদের জীবনের গতিপথের মতো আঁকাবাঁকা। তপেন্দু এবং মল্লিকার দুটি ভাঙা মন কি শেষ পর্যন্ত মিলিত হবে গঙ্গার উৎস স্থলে এসে ? পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামের এক লেখক জীবনের প্রথম উপন্যাসে মিলিয়ে দিতে চেয়েছেন দুটো অতৃপ্ত মন আর এক পবিত্র নদীকে। যে নদী শুধু আমাদের ভূগোল বইয়ের পাতায় নয় আমাদের কাব্য শাস্ত্র লোকাচারে বারবার ফিরে ফিরে এসেছে। অনুসঙ্গ হিসেবে এসেছে জয়দেব পদ্মাবতীর অমর প্রেমকাহিনী ‘গীতগোবিন্দম’। লেখকের ব্যক্তিগত জীবনের বহুধা বিস্তৃত অভিজ্ঞতার ফসল হিসেবে ভারতবর্ষ তথা বাংলার বহু জায়গা সমাজ সংস্কৃতির উল্লেখ রয়েছে এই উপন্যাসে। সব মিলিয়ে নবীন প্রবীণ সকল পাঠকের কাছে এ এক অমর প্রেমের উপাখ্যান হয়ে উঠবে কি?




Reviews
There are no reviews yet.