Description
সত্যজিৎ রায় নামক ব্র্যান্ড বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে শতাব্দীর পর শতাব্দী উজ্জ্বল থাকবেন, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। সত্যজিৎ রায় নিজেই এক রহস্য হয়ে থেকে গেছেন বাঙালির অন্দরমহলে।
ফেলুদা, প্রোফেসর শঙ্কুর মত চরিত্র সৃষ্টি করেছেন। “পথের পাঁচালী” তৈরি করে বিশ্বের দরবারে ভারতীয় সিনেমাকে পৌঁছে দেওয়া মানুষটিকে নিয়ে দেশে বিদেশে অনেকেই কাজ করেছেন, অনেকে এখনও করে চলেছেন।
ব্যক্তি সত্যজিৎ রায়, পরিচালক সত্যজিৎ রায় ও সাহিত্যিক সত্যজিৎ রায়। কলম ধরেছেন জনপ্রিয় সাহিত্যিক ও চলচ্চিত্র জগতের তারকারা।
এক বইতে সত্যজিৎ রায়কে ধরে ফেলা কোনওদিনই সম্ভব ছিল না। তবুও আমরা চেষ্টা করেছি।






Reviews
There are no reviews yet.