Sale!

GOBHIR GOPON O ARO KICHU by KEKA BASU DEB

Original price was: ₹275.00.Current price is: ₹220.00.

ISBN : 978-93-89301-83-0
PAGE : 248
BINDING : Soft Bound
COVER DESIGN : Santu Karmakar

Description

ড্রাইভারের সঙ্গে দশ দিনের চুক্তি করে আদি নিজের দলকে ডাক দেয়। মেধ অলস ভাবে বসে ছিল রুকস্যাকের ওপর; যথেষ্ট ঠান্ডা, তবু শর্টস আর খোলামেলা স্পোর্টস টপ পরনে, ডাক শুনে সারা শরীরে হিল্লোল তুলে উঠে দাঁড়ায়, আদির কান গরম হয়, মেয়েটা হিটার নাকি রে বাবা। শুধু নিজেই গরম না, অনেককেই গরম করতে পারে। বাবুল, জ্যাক মজেছে মানা যায়, বাচ্চা ছেলে; কিন্তু এ বস্তু সামনে থাকলে তার নিজের পক্ষেও কতক্ষণ সামলে থাকা সম্ভব ভগবান জানেন…সাত জন অল্পবয়সী ছেলেমেয়ে চলেছিল হিমালয় ঘুরতে, জীবনে প্রথমবার। ট্রেনের কামরায় দলে ভিড়ে যায় এক বিপজ্জনক রকম আবেদনময়ী যুবতী -সুমেধা; যাকে ঘিরে এক বিচিত্র চৌম্বক বলয়, এড়ানো অসম্ভব। ট্রেন লালকুয়া পৌঁছানোর আগেই কামরা জুড়ে প্রেম-অপ্রেম, আকর্ষণ-বিকর্ষণের এক বিচিত্র চোরা স্রোত, গুলিয়ে ওঠে মনের মধ্যে লুকিয়ে থাকা কামনা বাসনা, এতদিনের চেনা মানুষগুলোকে অচেনা মনে হয়, কুমায়ুনের স্বর্গীয় সৌন্দর্যের মাঝে অতর্কিতে হানা দেয় মৃত্যু। তারপর?

Reviews

There are no reviews yet.

Be the first to review “GOBHIR GOPON O ARO KICHU by KEKA BASU DEB”

Your email address will not be published. Required fields are marked *